1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পতনমুখী শেয়ারবাজার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা উদ্যোগের পরও পতন বৃত্ত থেকে কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারছে না দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতন ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এনিয়ে টানা চার কার্যদিবস দরপতন হলো শেয়ারবাজারে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৬২৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৫০ পয়েন্টে অবস্থান করছে। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৮ কোটি টাকা। ডিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক দশমিক ৮৯ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক দশমিক ৩০ পয়েন্ট বেড়ে এক হাজার ২৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯৯টির, কমেছে ১২১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |