1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ডিএসইতে লেনদেন কমেছে ১৫ দশমিক ৪৫ শতাংশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ। তবে দিনশেষে দুই স্টক এক্সচেঞ্জেই দর পতন হয়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৭৮ কোটি টাকা বা ১৫ দশমিক ৪৫ শতাংশ কম। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫০৫ কোটি টাকা।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৭৮ পয়েন্ট কমে চার হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯৯টির, কমেছে ১৯১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৯৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে থেকে ১ হাজার ২৯ পয়েন্টে সিএসই৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৬৮ পয়েন্টে এবং সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৭ লাখ টাকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |