1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ডিএসইর নতুন পরিচালক রকিবুর রহমান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০১৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রকিবুর রহমান। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইর নির্বাচনে মোট ২২০টি ভোট পড়ে। এর মধ্যে ১৩১ ভোট পেয়েছেন রকিবুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী মিনহাজ মান্নান ইমন পেয়েছেন ৮৬ ভোট। আর বাতিন হয়েছে ৩টি ভোট। অর্থাৎ  ৪৫ ভোট বেশি পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন রকিবুর রহমান।

এর আগে মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ডিএসইর প্রধান কার্যালয় সকাল সাড়ে ১০টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে একটি পদের বিপরীতে দুইজন পরিচালক প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তারা হলেন- সাবেক তিনবারের সভাপতি ও মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান এবং বিএলআই সিকিউরিটিজের এমডি মিনহাজ মান্নান ইমন।

পরিচালক পদ প্রার্থী রকিবুর রহমানের নাম প্রস্তাব করেছেন ধানমন্ডি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান ও সমর্থন জানিয়েছেন মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই নাহরীন।

অপরদিকে, মিনহাজ মান্নান ইমনের নাম প্রস্তাব করেছেন এডি হোল্ডিংস-এর ব্যবস্থাপনা পরিচালক ফারজানা আজিম ও সমর্থন জানিয়েছেন মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের সিইও মোহাম্মদ মোজাম্মেল হক।

এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার সময় ছিল ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি এবং ৭ মার্চ ছিল প্রার্থিতা বাতিল বা প্রত্যাহারের শেষ দিন। ১৫ মার্চ ডিএসই পরিচালক নির্বাচন। ওই দিন রাজধানীর মতিঝিল ডিএসই ভবন নিচতলায় সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচনের টানা ভোট গ্রহণ হবে।

উল্লেখ্য, ডিএসই শেয়ারহোল্ডার ডাইরেক্টরস ইলেক্টশন রেগুলেশনস- ২০১৪ অনুযায়ী এই নির্বাচন পরিচালিত হবে। ডিএসইর নির্বাচন বিষয়ে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিটি প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুস সামাদ। এছাড়া অপর দুই সদস্য হলেন: হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ।

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার অর্থাৎ ডিমিউচুয়ালাইজেশনের শর্ত অনুসারে প্রথম বছর চারজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। এরপর থেকে প্রতিবছর একজন পরিচালক অবসরে যাবেন এবং তার বিপরীতে নতুন একজনকে যুক্ত করা হবে। আগের বছর শাকিল রিজভী বিনা প্রতিদ্বন্ধিতায় পরিচালক নির্বাচিত হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |