নিজস্ব প্রতিবেদন: বুধবার দেশের শেয়ারবাজারে সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তা সামান্য বেড়েছে। দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দরপতন হয়েছে। ফলে ডিএসইতে আগের দিনের চেয়ে ৮৫ কোটি টাকা বা ১৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে চার হাজার ৪০৮ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে।
দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৮৫ কোটি টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭৪ কোটি ৯৬ লাখ টাকা।
ডিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত আছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯৯২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৭১ পয়েন্টে এবং সিএসআই সূচক দশমিক ৯৫ পয়েন্ট কমে ৯৩৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত আছে ৩২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৩ লাখ টাকা।